নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা-এর ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও মতামত বিনিময়।
এরই মধ্যে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড (ডাকরা) ইউপি সদস্য পদে মোঃ জিল্লুর রহমানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এলাকাবাসীর ভাষ্য, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ান এবং অসহায়দের সহায়তায় এগিয়ে আসেন। এছাড়া তিনি ৫ নম্বর ওয়ার্ড ডাকরা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে মোঃ জিল্লুর রহমান বলেন, “আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে গরিব ও অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে এবং বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনাও লক্ষ্য করা যাচ্ছে।
