মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

বাগাতিপাড়া পৌর (নাটোর) সংবাদদাতা: বাগাতিপাড়া-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মেহাম্মাদ মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈকত মোঃ রেজওয়ানুল হক, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনজুরুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
সভায় বক্তারা মহান শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষা রক্ষার আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ভবিষ্যতে যেকোনো জাতীয় সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *