অদ্ভুত রকম একপ্রকার দাগ দেখা দিলে অনেকেই প্রথমে হয়তো ভাবতে পারেন কোনো অ্যালার্জি বা সাধারণ চর্মরোগ। কিন্তু না এটি Cutaneous Larva Migrans নামক একপ্রকার পরজীবী সংক্রামনো হতে পারে।
”হুকওয়ার্ম লার্ভা” একধরনের পরজীবী সংক্রমণ, যা কুকুর-বিড়ালের মল থেকে আসে। তারা মানুষের শরীরে বড় হতে পারে না, কিন্তু ত্বকের নিচে দৌড়াদৌড়ি করে আঁকাবাঁকা দাগ বানাতে থাকে।
গ্রামের অনেকেই এটা হয়তো যাদু বা অশুভ কিছু বলে ধারনা করতে পারে।
কিন্তু আসল সত্য হলো এটি একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পরজীবী সংক্রমণ।
হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা আছে এবং খুব সহজেই সারানো যায়।
এ্যলোপ্যাথি মতে কয়েকদিন Albendazole খেলেই লার্ভাগুলো মারা যায়, সাথে চুলকানির জন্য কিছু ওষুধ দিলেই আরাম পাওয়া যায়।
এমন আঁকাবাঁকা লাল দাগ যদি কারো হাতে-পায়ে দেখা যায়, ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের কাছে যান। সময়মতো চিকিৎসা নিলে কয়েকদিনেই কষ্ট দূর হয়ে যায়।
