ঝিনাইদহ সদর উপজেলার, চাঁন্দুয়ালী ও বেড়াশুলায় ঈদের উপহার পেয়েছে অসচ্ছল ও দরিদ্র ৭০ পরিবার।
সোমবার (১৬মার্চ) বিকালে ‘ স্পৃহা সামাজিক সংগঠনের সদস্যরা (৭০) টি হতদরিদ্র পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়।
ঈদ সামগ্রীর মধ্যে চাল, তেল, চিনি, সেমাই, সাবান ও গুড়াদুধ সহ ছিলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
২০২৩ সালের ১ মার্চ শুরু সংগঠনটি তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এমন আয়োজন বলে জানান সংগঠনটির সদস্যরা।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন স্পৃহা সামজিক সংগঠনের পরিচালক মো: বাবুল আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠন এর অন্য পরিচালক ও সহযোগী বৃন্দ মো: মারফুল ইসলাম রিলু, মো: আব্দুল হাকিম, মো: তৌইজুল ইসলাম , মো: তুহিন, তুষার, শাহিন, প্লাবন, ইমরান, ইমন এছাড়া (প্রবাসী সহযোগী) রানা ও জসিম সহ অনেকে।
সংগঠনের পরিচালক বলেন, আমাদের সংগঠনটি মূলত আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজ (৭০)টি পরিবারের মুখে একটু হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈদের আগ মুহূর্তে এই উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। সংগঠনের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।
