গাজীপুরে বৃষ্টির রাতে দেয়ালচাপায় বৃদ্ধের মৃত্যু

ডেইলি বিডি24 অনলাইন ডেস্ক: গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী দেওয়ানপাড়া এলাকায় টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তমিজ উদ্দিন ওই এলাকার মৃত নরবেশ আলী দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে একাই মাটির ঘরটিতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে আলাদা স্থানে থাকেন। ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাতে ভারী বর্ষণের সময় ঘরের একপাশের দেয়াল ভেঙে পড়ে তিনি মাটিচাপা পড়েন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. মনিরুজ্জামান জানান,মঙ্গলবার সকালে এক প্রতিবেশী ঘরের দেয়াল ধসে পড়া অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করেন এবং ধ্বংসস্তূপের নিচে তমিজ উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


তথ্যসূত্র: দৈনিক সংগ্রাম,  মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *